সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় যুবককে পিটিয়ে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

শার্শায় যুবককে পিটিয়ে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

যশোরের শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে হাতেম আলী (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ২ আসামীকে আটক করেছে ডিবি পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা লাউতাড়া গ্রামে।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে তিনি মারা যান। ঐদিন বিকালে শার্শা থানায় নিহতের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে  হত‍্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬। পরে মামলাটি যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিকট হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস এর নেতৃত্বে একটা চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদ্বয়ের অবস্থান সনাক্তপূর্বক ১৯ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন বলরামপুর গ্রামস্থ আজগর আলী সরদার এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সহিত প্রত্যেক্ষ ভাবে জড়িত আসামী বাবলু সরদার (৩২) ও জাহাঙ্গীর সরদার (৩৫) উভয় পিতা মৃত- মশিয়ার সরদার কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ০২ টি মোবাইল ফোন জব্দ করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।