সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ দেশে শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সোমবার বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে যান প্রধানমন্ত্রী।

সেখানে তাকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানায় সনাতনধর্মাবলম্বীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজামণ্ডপ পরির্দশন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলছে বলেই সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করছে।

শেখ হাসিনা বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক থেকে দেশমুক্ত রাখা বর্তমান সরকারের লক্ষ্য। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

এ সময় সব ধর্মের মানুষের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন অব্যাহত থাকে সে কামনা করেন তিনি।পরে প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে যান এবং সেখানকার পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।