সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প | চ্যানেল খুলনা

শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে’ তাহলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে।

শুক্রবার (২ জানুয়ারি) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে- যা তাদের রীতি, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা লকডাউন এবং লোডে আছি, যেতে প্রস্তুত। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ফার্স নিউজ এজেন্সি ও মানবাধিকার গোষ্ঠী হেঙ্গাও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের খবর দিয়েছে। দক্ষিণ-পশ্চিম ইরানের লর্ডেগান শহরে দুইজন নিহত হয়েছে, আজনাতে তিনজন এবং কুহদাশতে একজন নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, চাহারমহল এবং বাখতিয়ারির লর্ডেগান এলাকায় ১৫০ জনেরও বেশি লোক জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল এবং সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেছিল।

কর্মকর্তা বলেন, ‘পুলিশ হস্তক্ষেপ করার পর কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, এতে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। সংঘর্ষের সময় দুইজন নিহত হন।’

তেহরানের বাজারে বিদেশি মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের দাম নিম্নমুখী হওয়ার মধ্যে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভের খবর পাওয়া যায়।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জনসাধারণের অসন্তোষ স্বীকার করে বলেছেন, বর্তমান অর্থনৈতিক সমস্যার জন্য সরকার দায়ী। কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন যুক্তরাষ্ট্রের মতো বহিরাগতদের দোষারোপ না করেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম

এপস্টেইন দ্বীপের ‘মসজিদ’ নিয়ে নতুন তথ্য, পবিত্র কাবার নিদর্শন ব্যবহারের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।