সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীয়তপুরে আইসোলেশনে এক, কোয়ারেন্টাইনে ২৭৮ জন | চ্যানেল খুলনা

শরীয়তপুরে আইসোলেশনে এক, কোয়ারেন্টাইনে ২৭৮ জন

চ্যানেল খুলনা ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় ২১ বছর বয়সী এক গৃহকর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ওই গৃহকর্মী আউটডোরে সর্দি, জ্বর ও কাশি নিয়ে চিকিৎসা নিতে এলে সন্দেহজনক হওয়ায় তাকে কর্তৃপক্ষের পরামর্শে আইসোলেশনে রাখা হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে রাত ৮টায় আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাত ১২টায় ঢাকায় পাঠানো হয়েছে। ফলাফল পাওয়ার পর নিশ্চিত হতে পারবো ওই গৃহকর্মী করোনায় আক্রান্ত কি, না?

রোববার বিকেল ৪টা পর্যন্ত জেলায় ২৭৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করায় ৪০ জনকে অবমুক্ত করা হয়েছে।

জেলায় সর্বমোট ৬৫৯ জন হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্য থেকে ৩৮১ জনকে অবমুক্ত করা হয়েছে। জেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১৫০টি কোয়ারেন্টাইন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।