সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় সুন্দরবনের নদীতে ৪ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার | চ্যানেল খুলনা

শরণখোলায় সুন্দরবনের নদীতে ৪ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার

বাগেরহাটের শরনখোলায় সুন্দরবনের ভোলা নদীতে ভেসে এলো শুশক জাতের একটি মৃত. বাচ্চা ডলফিন। ১৭ জুলাই (শনিবার) দুপুরে পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জ সংলগ্ন শরনখোলা গ্রামের বাসিন্দারা প্রথমে নদীতে ওই ডলফিলটি ভাসতে দেখে বন-বিভাগকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা মো. ফয়সাল খান জানান, ডলফিনটি রেঞ্জ সংলগ্ন খেয়া ঘাট এলাকায় ভাসতে দেখে আমরা সংশ্লিষ্ট বনকর্মীদের অবগত করি। পরে তারা নদী থেকে ওই মৃত. ডলফিনটি উদ্ধার করে বনে নিয়ে যায় এবং একই দিন রেঞ্জ এলাকায় মাটি চাপা দেন। তবে, উদ্ধারকৃত ডলফিনটি প্রায় ৪ফুট লম্বা।

অপরদিকে, ডলফিন উদ্ধারের বিষয়টি স্বীকার করে শরনখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, খবর পেয়ে ডলফিনটি উদ্ধার করে তাৎক্ষনিক মাটি চাপা দেয়া হয়েছে । তবে, কি কারনে ডলফিনটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।