সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান | চ্যানেল খুলনা

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সাবেক সিনিয়র সচিব জনাব মো. সোহরাব হোসাইন। সোমবার বিকেলে সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মো. সোহরাব হোসাইনকে নিয়োগ দেয়ায় আজ বিকাল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রীম নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর চেয়ারম্যান ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী বহিতে তাঁর অনুভূতি লিপিবদ্ধ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।