সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার থেকে আবারও শুরু হবে শৈত্যপ্রবাহ | চ্যানেল খুলনা

শনিবার থেকে আবারও শুরু হবে শৈত্যপ্রবাহ

আগামী শনিবার রাত থেকে আবারও তাপমাত্রা কমে যেতে পারে। ওই সময় থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখন যে কুয়াশা থাকছে, তা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘সপ্তাহের শুরুতে যে পরিমাণ এলাকায় শৈত্যপ্রবাহ ছিল আজ তা নেই। তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে একই সময়ে বেড়ে গেছে কুয়াশার পরিমাণ। তবে নদীর তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ এখন বেশি। আগামী ২৬ ডিসেম্বর রাত থেকেই তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।

কুয়াশার বিষয়ে তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে।’জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা পাওয়া যাবে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই দিন গড়ে ৭ ডিগ্রি করে ছিল। এদিকে ঢাকায় আজ ১৩ দশমিক ৪, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, সিলেটে ১৫, রাজশাহীতে ১২, রংপুরে ১৩ দশমিক ৯, খুলনায় ছিল ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহ কী?

সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদ্যু শৈত্যপ্রবাহ বলে। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে তা মাঝারি আকারের এবং এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।