সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শত পর্বে তারকাবহুল ‘চাটাম ঘর’ | চ্যানেল খুলনা

শত পর্বে তারকাবহুল ‘চাটাম ঘর’

চ্যানেল খুলনা ডেস্কঃগ্রাম বাংলার কাচারি ঘরের সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। কিন্তু গ্রামের মানুষের জীবন যাপন থেকে কাচারি ঘরের রেশ মুছে যায়নি। এখনো গ্রামের মানুষ আড্ডা আর খোশগল্পে মেতে ওঠে। কিন্তু সেসব গল্প শুধুই কি গল্প থাকে? কেউ কেউ যে গল্পের জোরে হাতি-ঘোড়া-রাজা-উজির তুড়ি মেরে উড়িয়ে দেয়! তেমন কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’।

তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ও প্রযোজিত এ নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা শামীম জামান। কয়েক মাস ধরে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘চাটাম ঘর’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় সব শিল্পীরা। মোশাররফ করিম-শামীম জামান ছাড়াও তাদের মধ্যে আছেন আ খ ম হাসান, মামুনুর রশীদ, নাদিয়া, রোবেনা রেজা ও নাবিলা।

বাংলাভিশনে ‘চাটাম ঘর’ দেখানো হয় প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে। প্রতি পর্বের দৈর্ঘ্য ৪০ মিনিট। আজ মঙ্গলবার প্রচারিত হবে নাটকটির ১০০তম পর্ব। বাকি থাকবে আর চার পর্ব। অর্থাৎ ১০৪ পর্বের নাটক ‘চাটাম ঘর। এর শুটিং হয়েছে পুবাইলে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা শামীম জামান জানান, ‘গ্রামে চাটাম ঘর হচ্ছে অনেকটা কাচারি ঘরের মতো। সেখানে এলাকার তরুণেরা আড্ডা এবং গল্পে অলস সময় পার করে। তাদের দৈনন্দিন ঘটনাবলী নিয়েই গড়ে উঠেছে ‘চাটাম ঘর’ নাটকের গল্প। এর প্রতিটি পর্বেই আমরা প্রচুর সাড়া পেয়েছি। এ জন্য দর্শকদের ধন্যবাদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।