সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
লেবানন থেকে ফিরল ৭১ বাংলাদেশি | চ্যানেল খুলনা

লেবানন থেকে ফিরল ৭১ বাংলাদেশি

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরলেন ৭১ বাংলদেশি। এসব বাংলাদেশি লেবাননে আটকে ছিলেন।
বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া সাতটার দিকে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম।

তিনি জানান, বিমানবাহিনীর বিমানটি ভোর পাঁচটায় পৌঁছানোর কথা থাকলেও সেটি সকাল সোয়া সাতটায় অবতরণ করে। আর বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও ফিরেছে ৭১ জন। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
বৈরুতে জোড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননকে চিকিৎসা সামগ্রী ও জরুরি খাদ্য সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার।
উল্লেখ্য, লেবাননে শক্তিশালী বিস্ফোরণে চারজন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।