সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
লিবিয়ায় আমিরাতি ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা ও শিশুসহ নিহত ১১ | চ্যানেল খুলনা

লিবিয়ায় আমিরাতি ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা ও শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃউত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের ড্রোন থেকে চালানো বোমা হামলায় এখন পর্যন্ত ৯ শিশু ও দুই নারীর প্রাণহানি হয়েছে। যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন।স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, রবিবার (১ ডিসেম্বর) বিকালে দেশটির উম্মে আল-আরনাব এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়।বিশ্লেষকদের মতে, খলিফা হাফতারের দুর্বৃত্ত প্রশাসনকে সমর্থন জানাতে আমিরাতি সেনারা মূলত এই হামলাটি চালিয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান বার্তা সংস্থা ‘সাবাকাত আর-রয়েদ এ-লামিয়া’ জানায়, এলাকাটির মারজুক হাসপাতালে এখন পর্যন্ত কয়েকজন শিশু ও দুই নারীর মরদেহ পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা। আরব আমিরাতের মালিকানাধীন ড্রোন থেকে চালানো হামলায় তারা নিহত হন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।