সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
লিনিয়র পার্কে মারপিটের প্রতিশোধ নিতেই যুবলীগ কর্মী মহিদুলকে হত্যা | চ্যানেল খুলনা

আদালতে দু’আসামির স্বীকারোক্তি : প্রধান অভিযুক্ত সুমন ও মাসুম পলাতক

লিনিয়র পার্কে মারপিটের প্রতিশোধ নিতেই যুবলীগ কর্মী মহিদুলকে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃগল্লামারী লিনিয়র পার্কে তুচ্ছ ঘটনা নিয়ে সুমন ও মাসুমকে চর থাপ্পর মেরেছিলো মহিদুল ইসলাম (২৭)। সেই মারপিটের প্রতিশোধ নিতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয় যুবলীগ কর্মী মহিদুল। গতকাল বৃহস্পতিবার এ হত্যাকান্ডের এজাহারভুক্ত দু’জন আসামিকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মহানগর হাকিম মোঃ শাহীদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া আসামিরা হলো সোনাডাঙ্গা মডেল থানাধীন সাত্তার বিশ্বাস সড়কের (খোকন সাহেবের গলি) জলিল হোসেনের ছেলে সাগর (১৯) ও একই এলাকার মোঃ তুহিন শেখের ছেলে আশিক (১৯)।
মামলার এজাহারভুক্ত অপর প্রধান আসামি সোনাডাঙ্গা আল আকসা মসজিদ গলির কামরুল ইসলামের ছেলে সুমন (২২) ও সবুজবাগ মুক্তিযোদ্ধা গলির শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ মাসুম (২২) পলাতক রয়েছে।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গাস্থ মজিদ সরণীতে সুজুকি শো-রুম আর এস মটরসে মহিদুল ইসলাম নিজের মোটরসাইকেলের মবিল পাল্টাতে আসে। পরে চা দোকানের সামনে সে খুন হয়। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর রাতে সোনাডাঙ্গা মডেল থানায় নিহতের ভাই মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন (নং-৩০)। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক বলেন, এজাহারভুক্ত দু’জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।