সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
লিটনের নিয়ে আইসিসির ভুল তথ্য | চ্যানেল খুলনা

লিটনের নিয়ে আইসিসির ভুল তথ্য

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের দুর্দান্ত ব্যাটিং করেন লিটন দাস। সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে দারুণ সব শটে খেলেন ৫৬ রানের ইনিংস। যদিও শতক না করতে পারার আক্ষেপ নিয়ে ফিরে যান সাজঘরে।তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে ওঠে তার ব্যাট। ঘুচান প্রথম টেস্টে শতক করতে না পারার আক্ষেপও। এক সময়ে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে কক্ষপথে আনে লিটন-মিরাজের ১৬৫ রানের রেকর্ড জুটি।

হাসান মাহমুদকে নিয়ে গড়েন ৬৯ রানের আরও এক জুটি। নিজে খেলেন ২২৮ বলে ১৩৮ রানের এক ইনিংস। জিতেন ম্যাচসেরার পুরস্কার। এরপর খবর আসে আইসিসির র‌্যাঙ্কিংয়ে উন্নতির খবর।

২৭তম স্থানে থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তিনি। দ্বিতীয় টেস্ট শেষে ১২ ধাপ এগিয়ে ৬৬৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে আসেন তিনি। র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এমনটাই জানায় আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১৩৮ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন। ভুলটা হয়েছে এখানেই। এর আগে গত ২০২২ সালের ডিসেম্বরে নিজের ক্যারিয়ার সেরা ১২তম স্থানে ছিলেন তিনি।

এর আগে একই বছরের মে মাসে ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো ক্যারিয়ারসেরা ১২তম স্থান ছিলেন ডানহাতি এ ব্যাটার। তবে বর্তমানে ১২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন লিটন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।