সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
‘লাহোর হয়ে কাশ্মীর দখলের পর ভারতে হামলা করব’, শোয়েবের ভিডিও ভাইরাল | চ্যানেল খুলনা

‘লাহোর হয়ে কাশ্মীর দখলের পর ভারতে হামলা করব’, শোয়েবের ভিডিও ভাইরাল

আবারও বিতর্কে জড়ালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সম্প্রতি ভাইরাল হওয়া বিতর্কিত এক ভিডিওটিতে দেখা যাচ্ছে, শোয়েব আখতার সেদেশের একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলার ফাকে শোয়েব আচমকা ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ (Ghazwa-e-Hind) প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন বলে দাবি করছে ভারতীয় মিডিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-ই হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে।

ওইদিন দু’বার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর পানি। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আক্রমণ করবে ভারতের উপর। ’

তার এই মন্তব্যের কথা জানাজানি হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। তবে আসলেই একথা বলেছেন কিনা তা নিয়ে মুখ খুলেননি শোয়েব। পাকিস্তানের বেশিরভাগ মানুষই যদি এই অলীক কল্পনায় বিশ্বাস করেন তারও ফের প্রমাণ মিলেছে।

ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার এই ভাবনা যে আজও পাকিস্তানের মননে দৃঢ়ভাবে রয়েছে তা দেখে চমকে উঠছে গোটা বিশ্ব। তবে এই ভাবনা থেকে ভবিষ্যতে তাদের বড় বিপদ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।