সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনার গভর্নিং বডির এডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনার গভর্নিং বডির এডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত

খুলনার ঐতিহ্যবাহী লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আবদুর রহমান। তিনি বলেন, লায়ন্স স্কুল এন্ডন্ড কলেজের সুনাম ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর। সে লক্ষ্যে ঐতিহ্যবাহী স্কুলের লেখাপড়ার মান আবার বৃদ্ধি করা যায় সে ব্যাপারে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের পেশা ইমাম ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মোস্তাকিম বিল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব আলম বাবু মোড়ল, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুনু, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, উপ-পরিচালক জাবেদ এলাহী, সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, বিএনপি নেতৃবৃন্দ আহসান হাবীব বাবু, হেলাল ফরাজী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা সফিকুল ইসলাম খোকন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।