সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিল | চ্যানেল খুলনা

লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিল

লাখো মুসলমানদের চোখের পানি ও আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাইয়ের অগ্রহায়ণের তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিল। সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন পীর সাহেব চরমোনাই। বিশ্বের সব মুসলমানদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এর আগে ফজরের নামাজের পর বিদায়ি বয়ান করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বয়ান শেষে সারা দেশ থেকে আগত মুসল্লিদের আমলি হিসাব নেন পীর সাহেব চরমোনাই। চরমোনাই আগত মুরিদদের সবক পরিবর্তন ও নতুন সবক প্রদান করেন। এ ছাড়াও বিগত মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত মৃত মুজাহিদদের তালিকা, মাহফিল ও চরমোনাই মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এ সময় শায়েখে চরমোনাই ও নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ মাওঃ ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ নেতা ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, ‍যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের আনুষ্ঠানিকতা। মাহফিলের দ্বিতীয় দিন দেশ-বিদেশ থেকে আগত ওলামায়ে কেরামের উপস্থিতিতে ওলামা ও সুধী সামবেশ, তৃতীয় দিন ছাত্র, যুব ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।