সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লটারিতে ৮ হাজার কোটি টাকা বিজয়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না | চ্যানেল খুলনা

লটারিতে ৮ হাজার কোটি টাকা বিজয়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না

মেগামিলিয়নস লটারি কিনে এক বিলিয়ন ডলার জিতেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের এক ভাগ্যবান ব্যক্তি। বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এই টিকিট বিক্রি হয়েছিল মিশিগানের একটি গ্রোসারি দোকান থেকে।

এবিসি নিউজ জানিয়েছে, মেগামিলিয়নসের ইতিহাসে এটি দ্বিতীয় মূল্যবান লটারি জয়ের ঘটনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ লটারি জয়।

শনিবার এক বিবৃতিতে মেগামিলিয়নস কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করলেও বিজয়ীর নাম এখনো প্রকাশ করেনি। লটারির বিজয়ী নাম্বারটি হচ্ছে ৪-২৬-৪২-৫০-৬০। বলা যায়, বিজয়ীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু জানা গেছে, ওই লটারির টিকিটটি বিক্রি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওকল্যান্ড কাউন্টির শহর নোভির গ্রোসারি শপ থেকে।

বিবৃতিতে বলা হয়, বিজয়ী ওই ভাগ্যবান একবারে পুরো অর্থ নিতে পারেন আবার ২৯ কিস্তিতে ভাগ করেও নিতে পারেন। তবে এ অর্থের ওপর তাকে সরকারকে বড় অঙ্কের করও দিতে হবে। লটারির নিয়ম অনুযায়ী, অর্থ গ্রহণের ক্ষেত্রে বিজয়ীর পরিচয় প্রকাশ করার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।