সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ছাত্রলীগ নেতা শেখ সাকিব | চ্যানেল খুলনা

লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ছাত্রলীগ নেতা শেখ সাকিব

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করতে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতিতে নিজ এলাকার অসহায় লোকজনের সাহায্যে এগিয়ে আসলেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব। ব্যক্তিগত উদ্যেগে বুধবার রাত থেকে তিনি এই সকল মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় ১৬০ পরিবারকে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন। এই সহায়তায় আওতায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১/২ লিটার করে সয়াবিন তেল এবং ১টি করে সাবান। খুলনা মহানগর ছাত্রলীগ কর্মীদের সহায়তায় অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শেখ সাকিব জানান, গত ২৬ তারিখ থেকে এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত সরকারি নির্দেশে সকল কর্মক্ষেত্র বন্ধ আছে ফলে কর্মহীন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমার নিজ এলাকায় অধিকাংশ মানুষ দিনমজুর এবং রিক্সা চালক। তারা পড়েছেন সবচেয়ে বিপাকে তখন তাদের জন্য ভালো কিছু করার সিদ্ধান্ত নিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই পথ চলা। আমি চাই দেশের প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তি এই মুহূর্তে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুক তাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।