সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ গ্রেফতার ১ | চ্যানেল খুলনা

র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ গ্রেফতার ১

নগরীর শঙ্খ মার্কেটে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার (৩ অক্টোবর) রাত ৮টায় শঙ্খ মার্কেটস্থ কে ওয়াই টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স দোকানের সামনে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত হলেন, বটিয়াঘাটা উপজেলার শ্যামগঞ্জ পালপাড়া এলাকার মৃত বিনয় কৃষ্ণ পালের ছেলে উজ্জ্বল কুমার পাল (৪১)।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কেএমপি খুলনার শঙ্খ মার্কেটে এক ব্যক্তি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে পর্ণ ভিডিও সরবরাহ করছে।
এরপর আভিযানিক দলটি রবিবার (৩ অক্টোবর) রাত ৮টায় খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের আজমেরী জামে মসজিদের নিচে কে ওয়াই টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স দোকানের সামনে আভিযান পরিচালনা করে আসামী উজ্জ্বল কুমার পাল (৪১) কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিপিইউ , তিনটি হার্ডডিস্ক, একটি মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, ২টি পাওয়ার ক্যাবল, একটি ভিজিএ কেবল, একটি পেন ড্রাইভ, ৪টি কার্ড রিডার এবং ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলনার সদর থানায় পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।a

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।