সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার | চ্যানেল খুলনা

রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার

দেশের রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে প্রবাসীরা। সদ্যবিদায়ী মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৩.৭৫ বিলিয়ন) রেমিট্যান্স দেশে পাঠানো হয়েছে, যা একক মাসে সর্বোচ্চ। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায়ও বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার।

এর আগে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, তখন আসে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। এছাড়া গত ডিসেম্বর ও জানুয়ারিতেও ৩২২ কোটি ও ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বিশ্লেষকদের মতে, উৎসব মৌসুম, প্রণোদনা ও বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।