সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ মাহাতাবের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

রূপসা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ মাহাতাবের মরদেহ উদ্ধার

খুলনায় নৌ দুর্ঘটনায় নি‌খোঁজ মাহাতা‌বের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ রূপসা রেলসেতুর প‌শ্চিমপাড় থে‌কে উদ্ধার করা হয়।

কেএমপি সদর নৌ থানার এসআই ই‌লিয়াস মাতবর ব‌লেন, মাহাতা‌বকে উদ্ধা‌রের জন‌্য সকা‌লে নৌ পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের ডুবরী সদস‌্যরা অ‌ভিযা‌নে না‌মে। সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে মাহাতা‌বের মর‌দেহ লবনচরা থানাধীন রূপসা রেলসেতুর প‌শ্চিম তী‌রে ভে‌সে উ‌ঠে। লাশ‌টি তা‌দের নি‌জের জিম্মায় নি‌য়ে নেয়।
তি‌নি আরও ব‌লেন, রা‌তের দি‌কে নদী‌তে বাল্কহেড চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে। তারা নি‌র্দেশ অমান‌্য ক‌রে এ‌টি চা‌লি‌য়ে‌ছে। নৌ দুর্ঘটনা ঘ‌টিয়ে বাল্কহেড সেতুর পা‌শে রে‌খে পা‌লি‌য়ে যায়। ঘটনার দিন রা‌তে ই‌ঞ্জিন চা‌লিত ট্রলার যো‌গে নিহত মাহাতাবসহ ৭ জন ফ‌রেস্ট বিভা‌গের কি‌ছু মালামাল নি‌য়ে হিরণ প‌য়ে‌ন্টের উ‌দ্দে‌শ্যে রওনা হয়। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বাল্ক‌হেড ও ট্রলা‌রের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ট্রলার‌টি ভে‌ঙ্গে নদী‌তে ডু‌বে যায়। ৬ জন সাতার কে‌টে তী‌রে আস‌তে পার‌লেও মাহাতাব ফি‌রে আস‌তে পা‌রে‌নি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।