সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় বাসচাপায় যুবক নিহত | চ্যানেল খুলনা

রূপসায় বাসচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদকঃখুলনার রূপসায় সেবা গ্রীনলাইন বাসের চাপায় ফয়সাল শেখ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার জাবুসা এলাকার কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল রূপসার তিলক গ্রামের বাসিন্দা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, রং সাইড হয়ে তেল নিতে যাওয়ার সময় কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে সেবা গ্রীনলাইনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৮৮) বাসটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক। ফয়সালের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।