সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মামলা, গ্রেফতার ৩ | চ্যানেল খুলনা

রূপসায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মামলা, গ্রেফতার ৩

রূপসা নৈহাটি ইউনিয়নের জয়পুরহাট খ্রিস্টান কলোনি এলাকার দক্ষিণপাড়ায় গত ৮ জুন রাতে এক গৃহবধূকে (২৩) নিজ বাড়িতে স্বামীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত তিন জনকে আটক করেছে।

ভিকটিমের স্বামী জানান, রাত দেড়টার দিকে তিন যুবক তাকে রূপসা কলেজের পাশ থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে একটি মোটরসাইকেলে করে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনায় অভিযুক্তরা হলেন একই গ্রামের মোঃ পারভেজ (পিতা ফনু মিয়া), রাতুল (পিতা অজ্ঞাত), ও মোঃ মাসুদ (পিতা অজ্ঞাত)। এদের মধ্যে রাতুল ও মাসুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর স্বামী ও স্বজনরা ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং মেডিকেল পরীক্ষার অপেক্ষায় আছেন।

ভিকটিমের স্বামী আরও দাবি করেন, সম্প্রতি গ্রেনেট বাবুর সহযোগী মিরাজ নামে একজনকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে এই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ মোতাবেক থানায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে”।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ডুমুরিয়ায় ধান চাষিদের হতাশা, দাম পতন ও বৃষ্টিতে ক্ষতি

খুলনায় ডিবির অভিযানে উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।