সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

খুলনার রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। তিনি ওই এলাকার শহিদুল্লাহ শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলফার নাহার সেতারার একমাত্র ছেলে রায়হান শেখ ইনকাম ট্যাক্সে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। স্বামী শহিদুল্লাহ শেখ সচিবালয়ে চাকরি করতেন, গত ৩-৪ মাস আগে মারা যান তিনি। এ কারণে গুলফার নাহার সেতারা বাসায় একা ছিলেন।

সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখতে পেয়ে ডাকতে থাকেন। নিরব অবস্থা দেখে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পিছনের গেট খোলা দেখেন। পরে এলাকাবাসী এসে ঘরের ভিতরে ঢুকলে ওই নারীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এলাকার লোকজনের ধারণা, বাড়ির নগদ অর্থ ও মালামাল লুট করতে এসে এ ঘটনা ঘটিয়েছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।