সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
‘রুক্মিণী মল্লিক’ নাম নিয়ে শপথ নিলেন কোয়েল | চ্যানেল খুলনা

‘রুক্মিণী মল্লিক’ নাম নিয়ে শপথ নিলেন কোয়েল

ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। এদিন মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

পথ গ্রহণ অনুষ্ঠানে কোয়েল মল্লিকের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিনেত্রীর বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্য সদস্যরা রাজ্যসভায় তার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন। কোয়েল তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে পরিবারকে পাশে রাখতে পছন্দ করেন, যার প্রতিফলন এই অনুষ্ঠানেও দেখা গেছে।সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া শপথ গ্রহণের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। সাধারণ দর্শকদের কাছে তিনি কোয়েল নামে পরিচিত হলেও তার দাপ্তরিক ও একাডেমিক সব নথিতে আসল নাম রুক্মিণী।

কোয়েল মল্লিক এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার প্রথম সিনেমার পরিচালক হরনাথ চক্রবর্তী পারিবারিক বন্ধু হওয়ায় তাকে ডাকনাম ‘কোয়েল’ হিসেবেই চিনতেন। সিনেমার পর্দায় সেই নামেই তার অভিষেক ঘটে এবং পরবর্তীতে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তবে সরকারি নথিপত্র ও সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে আদি নাম রুক্মিণীই ব্যবহার করতে হয়। সেই ধারাবাহিকতায় রাজ্যসভাতেও তিনি এই নামে শপথ নিয়েছেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

এক ছাদের নিচে শাহরুখ, সালমান ও মোদি!

‘রুক্মিণী মল্লিক’ নাম নিয়ে শপথ নিলেন কোয়েল

এবার ভিয়েনা চলচ্চিত্র উৎসবে খুলনার মাটি-মানুষের গল্প

৪২ বছরে মা হচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য তৈরি হোন’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।