সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রিশাদদের হারের হ্যাটট্রিক, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রিজওয়ান | চ্যানেল খুলনা

রিশাদদের হারের হ্যাটট্রিক, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রিজওয়ান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান একাদশ আসরে অভিষেক হয় রাওয়ালপিন্ডিজের। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও নবাগত এই ফ্র্যাঞ্চাইজি জয়ের দেখা পায়নি। তাদের জার্সিতে সেভাবে আলো ছড়াতে ব্যর্থ বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও। টানা তিন হারে পিএসএলে যাত্রা শুরুর পেছনে ক্রিকেটারদের চোট ও ধারাবাহিকতার অভাব দেখছেন রাওয়ালপিন্ডিজ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। গতকাল (শনিবার) নিজেদের তৃতীয় ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডকে ১৫৭ রানের লক্ষ্য দেয় রাওয়ালপিন্ডিজ। যা ৩৪ বল এবং ৭ উইকেট হাতে রেখে পেরিয়েছে ইসলামাবাদ। এই ম্যাচে ব্যাটিং নিয়ে ধুঁকলেও আগের দুই ম্যাচে রিশাদ-রিজওয়ানের দল বড় পুঁজি গড়ে হেরেছিল। ১৯৮ রানের লক্ষ্য দিয়ে করাচি কিংস এবং ২১৫ রানের লক্ষ্য দিয়ে পেশোয়ার জালমির কাছে পরাজিত হয়েছিল রাওয়ালপিন্ডিজ।

টানা তৃতীয় হারের পর রিজওয়ান বলছেন, ‘তিন ম্যাচের সবকটিতে হার হজম করা কঠিন, কোনো দলই হারতে চায় না। শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটিং ঠিক ছিল, কিন্তু আজ (গতকাল) পাওয়ার প্লে পরিকল্পনা অনুযায়ী হয়নি। অবশ্য প্রতিপক্ষ দলকে এর কৃতিত্ব দিতে হবে। পাওয়ারপ্লের শুরুতে তারা সুইং বোলিংয়ে উইকেট তুলে নিয়ে আসল ক্ষতিটা করেছে, সে কারণে সম্ভবত ২০-৩০ রান কম উঠেছে স্কোরবোর্ডে।’ একটি জয়ই পুরো মোমেন্টাম বদলে দিতে পারে বলে দাবি পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারের, ‘তিন ম্যাচ শেষ এবং সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা সহজ নয়। কারণ যখন একটি জায়গা পূরণ করা হয়, অন্য জায়গায় সমস্যা দেখা দেয়। তাই আমাদের সত্যিকার অর্থে একটি জয় প্রয়োজন, যা মোমেন্টাম বদলে দিতে পারে এবং সবকিছু ঠিকঠাক হতে শুরু করবে। আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করছি, যেমন সর্বশেষ ম্যাচে ব্যাটিং গভীরতা কাজে এসেছে, কিন্তু আজ অন্যভাবে সমন্বয় করা লাগত। এই মুহূর্তে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে হবে, চ্যাম্পিয়ন দলের কাজই এটা।’ অবশ্য কেবল ব্যাটিংই নয়, বোলিং নিয়ে ভাবতে হচ্ছে রাওয়ালপিন্ডিকে। ১৯০ রানের বেশি পুঁজি থাকা সত্ত্বেও দলকে জয়ের পথে নিতে পারছেন না বোলাররা। এজন্য অবশ্য জামান খান ও নাসিম শাহ’র মতো পেসারের ইনজুরিকে কারণ বলে মনে করেন রিজওয়ান, ‘আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা ডাগআউটে আছে, প্রতিপক্ষ দল অনুযায়ী আমাদের (একাদশে) পরিবর্তন আনতে হচ্ছে। প্রধান ক্রিকেটারদের (নাসিম-জামান) ইনজুরি অমাাদের ভারসাম্য নষ্ট করেছে। আমরা এটিকে অজুহাত বানাতে চাই না। মানিয়ে নিয়ে খেলতে হবে।’

প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ ভালো ফর্ম দেখিয়ে এবার পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিতে নাম লেখান রিশাদ। তবে চলমান আসরে তিনি নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছেন না। কালকের ম্যাচে ১ উইকেট নিলেও ৩ ওভারে ৩৬ রান খরচ করেছেন রিশাদ। এর আগের দুই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ৩৮/০ এবং ৪ ওভারে ৩৫/১।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু

আনচেলত্তির রোবটিক ফুটবলে কি প্রাণ হারাল ব্রাজিল?

এশিয়া কাপ আর্চারিতে সোনার স্বপ্ন দেখছে বাংলাদেশ

বেনাপোলে প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ আজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসির সুখবর পেলেন খুলনার ছেলে মিরাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।