সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রিপাবলিকান বিরোধের মধ্যেও রাজনীতিতে থাকবেন ট্রাম্প | চ্যানেল খুলনা

রিপাবলিকান বিরোধের মধ্যেও রাজনীতিতে থাকবেন ট্রাম্প

দলের কোনো পরিষ্কার প্রধান ছাড়াই যখন একটি উত্তাল ভবিষ্যৎ দেখছে মার্কিন রিপাবলিকান দল, তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে তিনি তাদের বিজয়ের পথে নিয়ে যেতে পারবেন।

বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থির সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক পদক্ষেপ সেভ আমেরিকা কমিটির বৈঠক হয়েছে।-খবর আল-জাজিরার

পরবর্তীতে একটির বিবৃতিতে কমিটি জানায়, বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের যে জনপ্রিয়তা রয়েছে, এর আগে কখনো তা ছিল না। সম্ভবত যে কোনো সময়ের চেয়ে তার সমর্থনও বেশি।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতা ম্যাকার্থির সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আলাদা এক বিবৃতিতে ম্যাকার্থি ঘোষণা করেন, রিপাবলিকান পার্টি ঐক্যবদ্ধ এবং তারা বিজয়ের জন্য প্রস্তুত।

রিপাবলিকান পার্টি (জিওপি) থেকে দলছুট হওয়া ট্রাম্প-সমর্থক তৃতীয় পার্টির কাছ থেকে পাওয়া ধারনা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে ট্রাম্পের কাছ থেকে জিওপি’র সরে যাওয়া উচিত কিনা; নাকি তার আরও অনুগত হয়ে কাজ করবে, তা নিয়ে দলের মধ্যে উত্তেজনা কাজ করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।