সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক কাউন্সিলর মিয়া মজিবুর রহমানের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক কাউন্সিলর মিয়া মজিবুর রহমানের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরসায়িত হলেন খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা মিয়া মজিবুর রহমান। বুধবার বাদ জোহর নগরীর খালিশপুরস্থ মসজিদে তৈয়্যেবায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, নগর আ’লীগের দফতর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আ’লীগের সভাপতি এক এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ, মসজিদে তৈয়্যেবার সভাপতি মো: আসলাম খান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, সাবেক সিবিএ নেতা কওছার আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মকিদুর রহমান, মো: মজিবুর রহমান, এস এম মুজিবর রহমান, রিপন খান, আকরাম মন্ডল ও মরহুমের পুত্র মুরাদুল ইসলাম পরাগসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমকে গোয়ালখালি কবর স্থানে দাফন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।