সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে : বাইডেন | চ্যানেল খুলনা

রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে : বাইডেন

রাশিয়ার সামরিক বাহিনী বিনা উস্কানিতে এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষের প্রার্থনা ইউক্রেনের মানুষের সঙ্গে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট পুতিন এক পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন, যা মানুষের জীবন এবং মানবিক দুর্ভোগের বিপর্যয়কর ক্ষতি বয়ে আনবে।

তিনি বলেন, এ হামলায় যে মৃত্যু এবং ধ্বংস সাধিত হবে তার জন্য রাশিয়া একাই দায়ী আর যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ও সহযোগীরা ঐক্যবদ্ধ এবং সমন্বিতভাবে জবাব দেবে। সারা পৃথিবী রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করবে।
বাইডেন জানান, রাশিয়া কোন পরিণতি ভোগ করবে সেই বিষয়ে বৃহস্পতিবার তিনি মার্কিনিদের জানাবেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি হোয়াইট হাউস থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ‘নতুন পরিণতি’ ঘোষণার আগে জি৭ নেতাদের সঙ্গে সকালে কথা বলবেন বলে জানান তিনি।
বাইডেন বলেন, ন্যাটো সদস্যদের বিরুদ্ধে যেকোনও আগ্রাসন ঠেকাতে জোট মিত্ররা জোরালো এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ নেবে। তিনি বলেন, আজ রাতে জিল (তার স্ত্রী) এবং আমি ইউক্রেনের গর্বিত এবং সাহসী মানুষদের জন্য প্রার্থনা করব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।