সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত | চ্যানেল খুলনা

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইলেক্ট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন।

রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্নভিন্ন হয়ে গেছে। এর মধ্যে তুষারবেষ্টিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে পুলিশ বেষ্টনি দিয়ে রেখেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, রাশিয়ার এ বিশেষ বাহিনী তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে।

কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এরআগে, অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।