সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১২ জন মারা গেছেন। চিকিৎসাধীন শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ রবিবার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ আটজন ও নারী চারজন রয়েছেন। মৃতদের অধিকাংশের বয়স ৪০-৬৫ বছরের মধ্যে।
হাসপাতালের পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর একজন এবং উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২২৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪০৫টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৮৫ জন।
করোনা পরীক্ষার বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪টি নমুনায় ১২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬২টি নমুনায় ১৮৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।