সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মতবিনিময় | চ্যানেল খুলনা

রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মতবিনিময়

বাগেরহাটের রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে রামপালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট, ২০২৪ পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অপরাধগুলো আসবে সেগুলো স্বচ্ছতার সাথে আইনের সঠিক বিচার জনগণ পাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আরো চারজন আইনজীবী মোঃ মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

আইনজীবী গাজী মোনাওয়ার হুসাইন তামিম বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী প্রখ্যাত জামায়াত নেতা শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিকের ছেলে। সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর রামপাল ও মোংলা উপজেলা বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছে। তিনি রামপাল-মোংলার সাধারণ মানুষের পাশে সবসময় থাকবেন বলে জানিয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।