সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সরকারী আবাসনের পুকুরের মাছ চুরির অভিযোগ | চ্যানেল খুলনা

রামপালে সরকারী আবাসনের পুকুরের মাছ চুরির অভিযোগ

রামপাল প্রতিনিধিঃ রামপালের সিকিরডাঙ্গার নির্মাণাধীন সরকারি আবাসন প্রকল্পের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর পক্ষ থেকে আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। জানাগেছে, উপজেলার সিকিরডাঙ্গায় নির্মাণাধীন সরকারি আবাসন প্রকল্পের পুকুর থেকে একটি প্রভাবশালী ভূমি দস্যু মাছ ধরে নিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশর পর সদর ইউনিয়ন তহশিলদার শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অফিসের লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরেরাা মাছ ও জাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ মহিতুর রহমানের ব্যাবহৃত ০১৭১৩-৯১৪৫৪৫ নং মুঠো জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পুত্র জাকারিয়া আবাসনের পুকুর থেকে কোনো মাছ ধরিনি এবং জানি না ।  সদর ইউনিয়ন উপ- সহকারী তহশিলদার সিরাজুল ইসলাম  সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান এবং জানান, মহিতুর মেম্বারের পুত্র জাকারিয়া এক ড্রাম গলদা, দুই ড্রাম রুই, এক ড্রাম কাতলসহ বিভিন্ন প্রজাতির কয়েক ড্রাম মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে মুঠোফোনেে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার এর সাথে কথা হলে সরকারি আবাসন প্রকল্পের পুকুর থেকে মাছ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। সরকারি স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যাবস্থা নেয়া হবে, কাউকে ছাড়া হবে না।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।