সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সমবায় সমিতির নামে অর্ধকোটি টাকা আত্মসাতের মূলহোতা কে গ্রেফতার করেছে র‌্যাব | চ্যানেল খুলনা

রামপালে সমবায় সমিতির নামে অর্ধকোটি টাকা আত্মসাতের মূলহোতা কে গ্রেফতার করেছে র‌্যাব

বাগেরহাটের রামপালে একটি সমিতির পরিচালক ও তার কর্মীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ভূক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।
বুধবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় রামপাল সদরে অস্থায়ী প্রেসক্লাবে ভূক্তভোগীরা জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের নামজুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি করেন। ওই সমিতির পরিচালক নাজমুল হাসান সোহাগ ও তার কর্মীরা বিভিন্ন ভূক্তভোগীর নিকট হতে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে ভূক্তভোগীরা টাকা চাইলে মূলহোতা নাজমুল হাসান সোহাগ তাদের ভয়ভীতি প্রদান করতে থাকে। ভূক্তভোগীরা প্রশাসনের বিভিন্ন অফিসের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (৩০ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় র‌্যাব-৬, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে সমিতির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সোহাগ খুলনার জিরোপয়েন্ট এলাকায় গোপনে অবস্থান করছে। পরে আভিযানিক দলটি সেখানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল হাসান সোহাগ কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।