সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে চলমান পরিস্থিতিতে সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি, মসজিদের ইমামগণ, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম শেখ আব্দুল হান্নান, যুব সংগঠক মোঃ সোহানুর রহমান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ যার যার স্থান থেকে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।