সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মাদকসহ আটক ১ | চ্যানেল খুলনা

রামপালে মাদকসহ আটক ১

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (১৩ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন যে, রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবির জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।