সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মাদকদ্রব্য পাচারকালে আটক ১ | চ্যানেল খুলনা

রামপালে মাদকদ্রব্য পাচারকালে আটক ১

বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মরণনেশা ইয়াবা পাচারকালে মো. নুরুল ইসলাম ওরফে বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটক বাবু উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেল।

শনিবার (২৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে খুলনা-মোংলা মহা-সড়কের ভাগা বাজার সংলগ্ন সোহেল’র বরফ কলের সামনে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১৪(চৌদ্দ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে ভাগা বাজারের বরফ কলের সামনে থেকে ইয়াবাসহ বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার(২৬ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।