সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে প্রথম করোনা রোগী শনাক্ত | চ্যানেল খুলনা

৮টি বাড়ী লকডাউন, ফয়লার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

রামপালে প্রথম করোনা রোগী শনাক্ত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় ৮ বাড়ি লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার বাবুরহাট গ্রামের আজাদুর রহমানের স্ত্রী সুমাইয়া বেগম মুন্সিগঞ্জ থেকে কিছুদিন পূর্বে বাড়িতে আসার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধায় বাগেরহাট জেলা সিভিল সার্জনের অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে সোমবার সন্ধায় তার পজেটিভ রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন দ্রুত তার বাড়িসহ ৮টি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন। এরপর উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে স্থাণীয় ফয়লা বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল জানান, রামপাল উপজেলা জামায়াতের আমীর শেখ নাসের উদ্দিনসহ এ পর্যন্ত ২৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে সোমবার এক জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। জামায়াত নেতা নাসেরসহ বাকী ২৪ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার কুমার পাল এর সাথে কথা হলে তিনি জানান, বাড়ি লক ডাউনের পাশাপাশি পার্শবর্তী ফয়লা বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়ীকভাবে বন্ধ করে দিয়েছি। স্বাস্থ্য বিধি মেনে চালার জন্য ব্যপক প্রচার প্রচারণা ও জরুরী প্রয়োজন না হলে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।