সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে দেশীয় পাইপগান সহ র‍্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

রামপালে দেশীয় পাইপগান সহ র‍্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাশকাঠি এলাকা থেকে ২ সেপ্টেম্বর রাত দুইটার দিকে মোঃ জিয়াদ গাজী নামে এক যুবককে পাইপগানসহ গ্রেফতার করেছে র‍্যাব -৬ এর একটি চৌকস টিম।
জিয়াদ গাজী উপজেলার গেীরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠি গ্রামের মোঃ মনসুর গাজী’র পুত্র। র‌্যাব-৬ এর সাব-ইন্সপেক্টর মোঃ আঃ খালেক ২ সেপ্টেম্বর বাদী হয়ে রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০২।
রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৬ এর পরিদর্শক মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল মাদক দ্রব্য উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে টহলে নিয়োজিত ছিল। এ সময় তাদের সোর্স জিয়াদ ( ধৃত আসামি) গোপনে সংবাদ দেয় যে কৈগরদাশকাঠি গ্রামের আহম্মেদ শেখের পুত্র হান্নান শেখের বাড়ীর পাশে মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে। এ সময় র‌্যাব-৬ এর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তেমন কোন কিছু দেখতে পায়না। এ সময় র‌্যাব-৬’র সোর্স জিয়াদ তার কোমর থেকে একটি আগ্নেয় অস্ত্র হান্নান শেখের মৎস্য ঘেরে রাখার চেষ্টা করে। এ সময় বিষয়টি র‌্যাব সদস্যদের নজরে পড়লে র‌্যাব-৬’র সদস্যরা জিয়াদকে আটক করে। জিয়াদ শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, কৈগরদাসকাঠি গ্রামের মৃত ইলিয়াস শেখের পুত্র মোঃ কবির শেখ নিজে অস্ত্র তেরী করে জিয়াদকে ৫ হাজার টাকা দিয়ে অস্ত্রটি হান্নান শেখের মৎস্য ঘেরে রেখে তাকে র‌্যাব দিয়ে আটক করিয়ে দিতে বলে। এ ব্যাপারে র‌্যাব জিয়াদ ও কবিরের নামে মামলা দায়ের করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।