সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালে তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (মঙ্গলবার) রামপাল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল।
কর্মশালায় অতিথিরা বলেন, বেশি করে তালের চারা রোপণ করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালের চারা রোপণ ও বনায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে পরিচর্যার মাধ্যমে প্রকৃতিক পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।