সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র অর্থ সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

রামপালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র অর্থ সহায়তা প্রদান

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ পূর্ণঃবাসন কমিটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার হুড়কা ইউনিয়নের বগুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

রামপাল উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,
শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওয়াদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সদস্য আয়শা সিদ্দিকা মানি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমসহ জেলা ও রামপাল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪১ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এদিকে কেন্দ্রীয় নেতাদের আগমনের খবরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয় তৃণমূলের নেতা কর্মীরা। বহুদিন পরে কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে উচ্ছ্বাস ও উদ্দীপনার কমতি ছিলনা নেতা কর্মীদের মাঝে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।