সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার

বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মুত্তাকিন শেখ (১৯) নামের এক মাদকসেবী যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক মুত্তাকিন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের রফিক শেখের ছেলে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় দেবরাজ ঘাটে মাদক কেনা-বেচা লিপ্ত আছে কয়েকজন যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ কুত্তাকিনের দেহ তল্লাশী করলে ৪০( চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম জানান, গতরাতে অভিযান চালিয়ে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে এক মাদকসেবী যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুত্তাকিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।