সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে খুলনা সিটি মেয়রের কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে খুলনা সিটি মেয়রের কম্বল বিতরণ

রামপাল প্রতিনিধি :: শনিবার সকাল থেকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রামপাল সদর ইউনিয়নসহ বিভিন্ন স্থানের দুস্তদের মাঝে কম্বল বিতরণ করেন। রামপাল উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার হুড়কা ইউনিয়ন, গৌরম্ভা, উজলকুড়, বাইনতলা ও রামপাল সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সরকারি হিসাবমতে, এ পর্যন্ত সরকারিভাবে ৭ হাজার দুস্তকে ও মেয়র নিজস্বভাবে ৪ হাজার দুস্তকে কম্বল প্রদান করেন। রামপাল উপজেলা পিআইও মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক সদর ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, বাগেরহাট জেলা পরিষদ সদস্য অসীত বরণ কুন্ডু, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।