সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

রামপালে করোনা প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত উপজেলার উজলকুড় ইউনিয়নের হত দরিদ্র ১শ ৬৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (০৯ জুলাই ) সকালে ফয়লাহাট ও রনসেন মোড় এলাকায় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চা দোকানীদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন, উজলকুড় ইউপি চেয়ারম‍্যান গাজী আক্তারুজ্জামান উপস্থিত থেকে চা দোকানী ১৬৫ টি পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
অন‍্যদিকে একইদিন বিকালে উপজেলার গৌরম্ভায় ৪০, চেয়ারম‍্যানেরমোড় ১৭, বাবুর বাড়ি ১২, গোনাব্রিজ ৩২ ও ঝনঝনিয়া এলাকায় ২১ টি পরিবারের মাঝে এ খাদ‍্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে দেয়া হয়েছে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি আম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউনে ক্ষতিগ্রস্ত চা দোকানী ২৮৭টি পরিবারকে বৃহস্পতিবার এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত উপজেলার সকলকেই এ খাদ্য সহায়তা প্রদাণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।