সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত যুবকরা হলেন, উপজেলার রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া এলাকার রিয়াদ শেখ’র ছেলে জুবায়ের শেখ (২৫) ও রামপাল গ্রামের শেখ ফিরোজ কবির’র পুত্র ইফাজ কবির হিমেল(১৯)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল খেয়াঘাট এলাকায় মাদক কেনা-বেচায় লিপ্ত আছে একদল যুবক। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর হুসাইন আহমেদ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় জুবায়ের ও হিমেলের দেহ তল্লাশী করে ১২ (বার) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার রাতে থানা সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (১৫ ডিসেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।