সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালের বাইনতলায় খুলনা সিটি মেয়রের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

রামপালের বাইনতলায় খুলনা সিটি মেয়রের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রামপালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদে এই দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ফকির মোঃ আবদুল্লাহ। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজার ও মাস্ক ব্যাবহারের মাধ্যমে হাফেজ মোঃ জিল্লুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোল্লা আব্দুল রউফ। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব হাওলাদার আহমেদ আলী মাষ্টার, মাওলানা জুলফিকার আলী, শেখ হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আবু তালহা, তরফদার আব্দুল মান্নান, বেল্লাল শেখ, ইউপি সদস‍্য বেনজির আহমেদ, ইউপি সদস‍্য তরফদার দিদার, ইউপি সদস‍্য শেখ রজ্জব আলী, ইউপি সদস‍্য শেখ বাবুল, ইউপি সদস‍্য গাজী মোস্তাফিজ ও ওয়াজেদ আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের জনগণ।

এসময় উপস্থিত ধর্মানুরাগী ও সচেতন ব্যক্তিরা বলেন, তালুকদার আব্দুর খালেক অবহেলিত রামপাল মোংলার উন্নয়নের অনন্য এক স্বপ্নালোক। মানুষের বিপদে আপদে জিনি সর্বদা আমাদের পাশে রয়েছেন। ক্লান্তিহীন এই প্রিয় নেতা আজ রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি তার অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সততার সাথে কাজ করা এই নেতার আশু রোগ মুক্তি করে আজ এই দোয়া মাহফিল। আমরা চাই অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের রুপকার আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক দ্রুত সুস্থ‍্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।