সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাবি শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ফি মওকুফ | চ্যানেল খুলনা

রাবি শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ফি মওকুফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেটে শিক্ষার্থীদের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপাচার্য ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৬তম সভায় শিক্ষার্থীদের এসব ফি মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ১৮ মাসের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়েছিল।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।