সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৪ জন | চ্যানেল খুলনা

রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৪ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসবে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আইসিটি পরিচালক জানান, চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গত মঙ্গলবার। এতে তিন ইউনিটে মোট ৪ হাজার ৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৮৬টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আইসিটি দপ্তর সূত্র জানায়, তিন ইউনিট মিলে এ বছর আবেদন করেছে মোট এক লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ জন এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন করেছে ৭১ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু।
এদিকে আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এছাড়া আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।