সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত পৌণে ১২টা থেকে চন্দ্রগ্রহণ | চ্যানেল খুলনা

রাত পৌণে ১২টা থেকে চন্দ্রগ্রহণ

চ্যানেল খুলনা ডেস্কঃ চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ শুক্রবার (৫জুন) রাতে। বাংলাদেশের আকাশ থেকেও এটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১১টা ৪৫ মিনিটে এই গ্রহণ শুরু হবে, শেষ হবে রাত ৩টা ৪ মিনিটে। চন্দ্রগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ১৮ মিনিট।
বাংলাদেশ ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ।
মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম আর্থ স্কাই জানিয়েছে, ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত তিনটি গ্রহণ দেখা যাবে, যার দুটি চন্দ্রগ্রহণ একটি সূর্যগ্রহণ। এর প্রথমটি আজ শুক্রবার হবে চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ, যা আফ্রিকা, দক্ষিণ-পূর্ব ইউরোপ ও এশিয়া মহাদেশ থেকে দেখা যাবে। আর তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই, যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে।

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো আলাদা সতর্কতার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খালি চোখেই এই গ্রহণ দেখা যাবে এবং তাতে চোখের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে ভালোভাবে গ্রহণ উপভোগ করা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।