সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত পোহালেই মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচন, ৯টি কেন্দ্রই ঝুঁকিপুর্ণ | চ্যানেল খুলনা

রাত পোহালেই মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচন, ৯টি কেন্দ্রই ঝুঁকিপুর্ণ

শনিবার বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার সাধারণ নির্বচন। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবকয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পৌছে গেছে নির্বাচনী সরমজামাদীসহ ব্যালট বাক্স।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, শান্তি শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি, র‌্যাব ও বিজিবি পৃথক পৃথক টিম কেন্দ্র এলাকায় অবস্থান করছে। উপকূলীয় উপজেলা হওয়ায় কোষ্টগার্ড সদস্যদেরকেও নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। ৯টি কেন্দ্রে আনসার সদস্য থাকছেন ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন।

মোড়েলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। এরমধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। ভোট গ্রহনের জন্য ৯টি কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। থানা পুলিশের দেওয়া তথ্য মতে সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর আনিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গোটা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।