সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য রোধ করার আহ্বান খুলনা ইসলামী আন্দোলনের | চ্যানেল খুলনা

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য রোধ করার আহ্বান খুলনা ইসলামী আন্দোলনের

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, যেখানে রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রাখা হয়, সেখানে বাংলাদেশের মত বৃহৎ মুসলিম দেশে রমজানকে কেন্দ্র করে কয়েক মাস পূর্বেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়। তাই সরকারকে এবিষয়ে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজ শনিবার (২ এপ্রিল) গণমাধ্যমে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, চাল,ডাল,তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয়পণ্য নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। গরীব মানুষ তো দূরের কথা অনেকে ৫০ হাজার টাকা বেতন পেয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দূর্ণীতিবাজ অতি লোভী মুনাফাখোর মজুদদারদের কারনে পণ্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। এ দুরবস্থা চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ব নাগরিকদের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে যাবে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের প্রতি জনরোষ বৃদ্ধি পাবে।
নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, নগ্ন, বেহায়াপনা ও সিনেমা হল বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওঃ আব্বাস আমিন, সহ দফতর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমীরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক এইচএম খালিদ সাইফুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।